সাগরে ট্রলারসহ ৪৪ জেলেকে জীবিত উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৫:৪৩ পিএম

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা দুটি ট্রলারসহ ৪৪ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। 

রোববার (২১ আগস্ট) সকালে কোস্টগার্ড সদস্যরা বাগেরহাটের সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের কাছ থেকে রিভার মেট নামে একটি ফিশিং ট্রলারসহ ২১ জেলেকে এবং মহিপুর সাগর মোহনা থেকে ছয় নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ভাসমান অবস্থায় এফবি মায়ের দোয়া নামে আরেকটি ফিশিং ট্রলারসহ ২৩ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে। 

কোস্টগার্ড সূত্র জানায়, উদ্ধার জেলেদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায়। তাদের পরিবারে হস্তান্তরের কার্যক্রম চলছে। 

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, ১৬ আগস্ট লক্ষ্মীপুর জেলার রামগতি থেকে রিভার মেট নামে একটি ফিশিং ট্রলার নিয়ে ২১ জেলে বঙ্গোপসাগরে যায়। ১৭ আগস্ট বৈরি আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পাঁচ দিন ধরে ওই ট্রলার ২১ জন জেলে নিয়ে সাগরে ভাসতে থাকে। 

image


আরও পড়ুন: কক্সবাজারে ভেসে এলো আরও তিন জেলের মরদেহ

পরে কোস্টগার্ড সদস্যরা খবর পেয়ে রোববার সকালে সাগরের ত্রিকোণা দ্বীপের কাছ থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। 

এছাড়া বৈরি আবহাওয়ার কারণে এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ২৩ জেলে পাঁচ দিন ধরে সাগরে ভাসতে ছিল। রোববার সকালে তাদেরও উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা এবং খাদ্য সরবরাহ করা হয়েছে।

সাগরে কোস্টগার্ডের উদ্ধার অভিযান এখন চলছে বলে জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর