এখনও ক্ষতিপূরণ চান সেই জজ মিয়া

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৯:৩৬ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিনা অপরাধে চার বছর কারাভোগ করেছিলেন মো. জালাল ওরফে জজ মিয়া। মিথ্যা স্বীকারোক্তি নিয়ে তাকে ওই মামলায় ফাঁসানো হয়। এরই মধ্যে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ১১ জনকে নোটিশও দিয়েছেন তিনি।

জজ মিয়া একাত্তরকে জানান, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ২০০৫ সালের ৯ জুন নোয়াখালীর সেনবাগ থেকে তাকে ধরে আনা হয়। 

এরপর ১৭ দিন রিমান্ডে রেখে নানা প্রলোভন এমনকি ক্রস ফায়ারের ভয় দেখিয়ে একটি সাজানো জবানবন্দি আদায় করে সিআইডি। 

২০০৫ সালের ২৬ জুন আদালতে দেওয়া জজ মিয়ার ওই কথিত স্বীকারোক্তিতে বলা হয়, পাঁচ হাজার টাকার বিনিময়ে বড়ো ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। আর ওই বড়ো ভাইয়েরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ ও মুকুল।

তিনি জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলা পুনরায় তদন্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। সেখানে আমাকে অভিযোগ থেকে বাদ দেয়া হয়। 

image


তিনি জানান, ২০০৬ সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেন ছোট বোন খোরশেদা বেগম। সে জানিয়ে দেয়, আমাকে গ্রেপ্তারের পর থেকে সিআইডি পরিবারকে মাসে মাসে ভরণপোষণের টাকা দিয়ে আসছিল। আমাকে রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেয় সে। 

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীরা আবারো আঘাতের প্রস্তুতি নিচ্ছে: শেখ হাসিনা

ঘটনার ১৭ বছর পরও নির্যাতনের সেই স্মৃতি বয়ে বেড়ানো জজ মিয়া এখনও কেন ক্ষতিপূরণ চান, এমন প্রশ্নে বলেন, এখন ছোট ব্যবসা করি। মুক্তি পাওয়ার পর একটা স্থায়ী চাকরির জন্য অনেকের কাছে গিয়েছি, কিন্তু  কেউ একটা চাকরি দেয়নি। যাদের জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমি ছাড়বো না। তাই এখন ক্ষতিপূরণ চাই। 

তিনি যোগ করেন, যদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা পারতাম তাহলে হয়তো আমাকে কারো কাছে ঘুরতে হতো না। 


একাত্তর/এসি

বাংলাদেশে বাণিজ্যিক যৌন শোষণের শিকার হচ্ছে প্রায় ৩০ হাজার কন্যা শিশু, যার বড় একটি অংশই জীবনের প্রারম্ভে বা অপ্রাপ্তবয়সে এই অন্ধকার জগতে পা রাখতে বাধ্য হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ট্রাফিকিং...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
দীর্ঘ চার বছরের বহুল প্রতীক্ষিত প্রক্রিয়ার সমাপ্তি ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। দেশের সরকারি সিভিল সার্ভিসের প্রবেশ পদে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর