বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৫:৩৩ পিএম

বগুড়ার গাবতলীতে বড় ভাইয়ের কিল ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) সকালে তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঠাণ্ডা মিয়া (৫০) গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম নুরু মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরু মিয়া ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে ছেলে শাহ আলমের স্ত্রীর সব সময় ঝগড়া হতো। মঙ্গলবার রাতে তাদের আবারো ঝগড়া হয়। এসময় ঠাণ্ডা মিয়া ঝগড়া থামানোর চেষ্টা করলে বড় ভাই উত্তেজিত অবস্থায় ঠাণ্ডা মিয়াকে কিল ঘুষি মারেন। এতে ঠাণ্ডা মিয়া অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঠাণ্ডা মিয়ার মৃত্যুর পর নুরু মিয়া ও তার পরিবারের লোকজন পালিয়েছেন।

আরও পড়ুন: রংপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধের ১০ বছর জেল

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঠাণ্ডা মিয়ার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর