ভিজিডির চাল বিতরণে অনিয়ম, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানকে শোকজ

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:৫০ পিএম

নীলফামারীর সৈয়দপুরে ভিজিডি কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেয়া ও পরিবহন খরচের নামে টাকা আদায়ের অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভিজিডি কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেয়া ও পরিবহন খরচের নামে টাকা আদায়ের অভিযোগে ওই নোটিশ দেয়া হয়েছে এবং সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ওই ইউনিয়নে চলতি ২০২১-২০২২ অর্থবছরে ভিজিডি কর্মসূচির আওতায় ৭১৬ জন সুবিধাভোগী রয়েছে। প্রতিজন প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা। গত জুলাই মাসের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয় ২৩ আগস্ট। চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে যান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী। এসময় উপকারভোগীদের কাছ থেকে পরিবহন খরচের নামে ৩০ থেকে ৪০ টাকা করে আদায়ের বিষয়টি তার নজরে আসে। 

আরও পড়ুন: শৈলকুপায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-ভাঙচুর

ইউএনও জানান, এছাড়া প্রতিজনকে ৩০ কেজির পরিবর্তে ২৭-২৮ কেজি করে চাল প্রদানের অভিযোগ উঠলে সেটিরও প্রমাণ পান পরিদর্শনকারী ওই কর্মকর্তা। সেখান থেকে ফিরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত প্রতিবেদন দাখিল করেন তিনি। এর প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক কারণ দর্শানো নোটিশ পেয়েছেন। তবে অনিয়মের বিষয়টি ঠিক নয়। 


একাত্তর/জো 

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর