শৈলকুপায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা-ভাঙচুর

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৯:১৮ পিএম

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে চেয়ার ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ।

হামলার অভিযোগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে সন্ধ্যার দিকে হামলা চালায়। এসময় বিএনপির নেতাকর্মীরা অফিস ত্যাগ করার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এমএ হাকিমের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে মোটরসাইকেলে শো-ডাউন ও মিছিল করার সময়ে এ হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায় তারা।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্রের মৃত্যু

তবে নবনির্বাচিত চেয়ারম্যান এমএ হাকিম হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জানান, তার দলীয় নেতাকর্মীরা কোনো হামলা-ভাঙচুরের ঘটনা ঘটায়নি। 

এ প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে বলে খবর পেয়েছেন তিনি। তদন্ত সাপেক্ষে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর