দেড় কেজি হেরোইনসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:৩৮ পিএম

সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকা থেকে এক কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৮ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল। এর আগে, ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত কারচালক অহিদ আলী নবীন (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রাজশাহী থেকে হেরোইনের একটি বড় চালান ঢাকায় যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কারটি সিরাজগঞ্জ শহরে প্রবেশ করার চেষ্টা করে। পরে পুলিশ প্রাইভেট কারটি ব্যারিকেড দিয়ে আটক করে তল্লাশি চালিয়ে এক কেজি ৩৫০ গ্রাম হেরোইন ও এক লিটার বিদেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: কালিহাতিতে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫ 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত অহিদ আলী নবীন দীর্ঘ সাত বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রাইভেটকারের বিভিন্ন জায়গায় অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে গোপনে রাজশাহী থেকে মাসে ২-৩ বার বিপুল পরিমাণ হেরোইন পাচার করে ঢাকার বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিলেন। 

এসব ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী, ঢাকা, কুমিল্লা, টাংগাইলসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। 


একাত্তর/জো 

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর