পিরিয়ডের ব্যথা অনুভবে পুরুষদের জন্য কর্মসূচি

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:০৯ পিএম

নারীর পিরিয়ড ভারত তথা দক্ষিণ এশিয়ার অনেক দেশেই এখনও একটি নিষিদ্ধ বিষয়। এটি নিয়ে প্রকাশ্যে কথা বলাকে ট্যাবু মনে করেন অনেকেই। তবে এই ধ্যানধারণা পাল্টাতে ভারতের কেরালা রাজ্যে একটি ক্যাম্পেইন চালু করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। 

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি সিমুলেটর নিয়ে এরনাকুলাম জেলার বিভিন্ন শপিংমলে ও কলেজে যাচ্ছেন আয়োজকরা। এই সিমুলেটরের সাহায্যে পিরিয়ডের ব্যথা অনুভব করতে পারবেন পুরুষরা। 

ক্যাম্পেইনের একটি সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে, সিমুলেটরের মাধ্যমে অনুভব করা ব্যথায় কাতরাচ্ছেন পুরুষরা, আর তা দেখে ভীষণ মজা পাচ্ছেন নারীরা। 

এই ক্যাম্পেইনের মাধ্যমে পিরিয়ড নিয়ে খোলাখুলিভাবে কথা বলাকে সমাজে আরও সহজভাবে গ্রহণ করা হবে বলে আশা করছেন আয়োজকরা। 

এক শপিংমলে এই সিমুলেটর ব্যবহার করার পর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শরণ নাইর বলেন, 'এটি খুবই যন্ত্রণাদায়ক ছিল। আমি আর কখনোই এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে চাই না।' 

image


সিমুলেটরে দুটি তার রয়েছে, যা একসাথে দুইজন মানুষের শরীরের সাথে যুক্ত করা সম্ভব। একটি ডায়ালের মাধ্যমে লেভেল এক থেকে লেভেল ১০-এর ব্যথা অনুভব করতে পারবেন ব্যবহারকারীরা।  

'কাপ অব লাইফ' নামের একটি প্রজেক্টের অংশ হিসেবে এই ক্যাম্পেইনটি চালানো হচ্ছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় কংগ্রেস পার্টির নেতা ও আইনপ্রণেতা হিবি ইডেন। 

আরও পড়ুন: ইউরোপে ফের গ্যাস সরবরাহ বন্ধ, শীতের আগে নতুন শঙ্কা

নারীর প্রজনন স্বাস্থ্য ভারতে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশটির অন্যতম অগ্রসর রাজ্য কেরালায় এই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন আয়োজকরা। 

'হ্যাসট্যাগ ফিল দ্য পেইন' নামের এই ইভেন্টটি ডিজাইন করেছেন আইনজীবী সান্দ্রা সানি। তার মতে, পিরিয়ড নিয়ে অর্থবহ কথোপকথন শুরু করা ও মানুষের মনোভাব পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় এটি। 


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর