অপহরণের তিনদিন পর শিশু উদ্ধার, একজন গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:২৩ পিএম

সাভারে মাসুম মোল্লা রিপন (১১) নামের এক শিশু অপহরণের শিকার হওয়ার প্রায় তিনদিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার কুমারখালি থানার আলাউদ্দিন নগর এলাকা থেকে উদ্ধার করা হয় রিপনকে। 

এর আগে, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে তার বাবার দোকানে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করেন কুষ্টিয়ার কুমারখালি থানার দেবনগর গ্রামের গোলাম সারোয়ারের ছেলে গোলাম আজম সাবু (৪৫)। তিনি শিশুটির পরিবারের আত্মীয়ের পরিচিত বলে জানা গেছে।

জানা গেছে, অপহৃত রিপন সাভারের আলিয়া মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ কাঠপট্টি এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। সে সাভারের অধরচন্দ্র স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।

অভিযোগ থেকে জানা যায়, অপহরণকারী সাবু অপহৃত শিশুর খালুর পরিচিত হওয়ার সুবাদে তাদের বাসায় যাতায়াত করতেন। গত রোববার সন্ধ্যায় তাদের বাসায় যান সাবু। পরে শিশুটিকে তার বাবার দোকান নামাবাজারে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। পরে রিপনকে নামাবাজারে না নিয়ে অপহরণ করে নিয়ে যান সাবু। পরে শিশুর পরিবারকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি।

আরও পড়ুন: শেরপুরে খালে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সজল খাঁন জানান, মঙ্গলবার আমরা তাকে মুক্তিপণের টাকা দেয়ার কথা বলি। তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি থানার চড়াইকোল রেলস্টেশনের পাশে টাকা গ্রহণের কথা বলেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে টাকা নিতে আসলে সাবুকে গ্রেপ্তার করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।


একাত্তর/জো 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর