শেরপুরে খালে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৫:৪৪ পিএম

শেরপুরের ঝিনাইগাতিতে খালে গোসল কর‌তে গি‌য়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হ‌য়ে‌ছে। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াপাড়া এলাকার বুড়াপীর দরগাহ খালে এ দুর্ঘটনা ঘটে। 

অন্তর (১৮) ওই এলাকার আব্দুল কাশেমের ছেলে এবং ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্তর দুপুরে বুড়াপীর দরগাহ খালে গোসল কর‌তে যায়। কিন্তু সাঁতার না জানায় অল্প পানিতে গোসল করতে গি‌য়ে হঠাৎই তার পা পিছলে বেশি পানিতে চলে যায়। এতে তিনি মুহু‌র্তেই ডুবে যান। প‌রে আশপাশের লোকজন দ্রুত এসে ঘটনাস্থল থে‌কে অজ্ঞান অবস্থায় তা‌কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অন্তর‌কে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দুর্গাপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঝিনাইগাতি থানার উপ-পরিদর্শক রাজিব ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে জানান, গোসল কর‌তে গি‌য়ে ওই কলেজ ছাত্র মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো 

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর