সাভারে সুতার কারখানায় গুলি, তিনজন আহত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০২:১৪ পিএম

সাভারে একটি সুতা কারখানা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমকুমারি এলাকায় ‘সিনটেক্স লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানাটির মালিক বিদেশে থাকেন। এটি পরিচালনার দায়িত্ব তিনি তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল আনিসকে দিয়েছিলেন। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে কারখানার দায়িত্ব থেকে আনিসকে সরিয়ে দেন মালিক। বুধবার বিকেলে আনিস ১০-১২ জন বহিরাগতকে নিয়ে কারখানায় প্রবেশ করে ৩ জনকে গুলি করেন।

গুলিবিদ্ধ রিপনকে গুরুতর অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদার হোসেন জানান, সিনটেক্স কারখানায় ২ পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। বিষয়টি তদন্ত করছি। একজন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথি এবং সারসংক্ষেপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক শব্দ ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লিখিতরূপে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। একইভাবে মন্ত্রী,...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, তা আইন অনুযায়ী নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর