বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯ পিএম

বগুড়ায় হোটেলে খাওয়ার সময় এক বালু ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভাটকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ হোসেন ঝন্টু ভাটকান্দি পশ্চিম পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। 

নিহতের ছোট বোন ও হোটেল মালিক জানান, সকালে ঝন্টুসহ একই এলাকার  তিনজন হোটেলে খাবার খাচ্ছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে ঝন্টুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বাকি দুইজন। 

পরে ঝন্টুর বাবা ও বোন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, হামলাকারীদের মধ্যে একজনের নাম মমিন। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন। 

আরও পড়ুন: তিন পুলিশের পাহারায় সৈকতে এক তরুণী!

স্বজনদের অভিযোগ, সকালে মমিন নামের একজন এসে ঝন্টুকে ডেকে নিয়ে যায়। তারা একসাথে ঘোরাঘুরি করতেন। নিজেদের মধ্যে টাকাপয়সার বাকবিতণ্ডা নিয়ে মমিন ও তার সহযোগীরা ঝন্টুকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। 

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


একাত্তর/এসজে


কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর