তিন পুলিশের পাহারায় সৈকতে এক তরুণী!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:০২ পিএম

সারা বছর জুড়েই পর্যটকে ভরপুর থাকে কক্সবাজারের সমুদ্র সৈকত। তাদের নিরাপত্তার রয়েছে ট্যুরিস্ট পুলিশ। আছে সিসিটিভি’র নজরদারি। আছে সার্বক্ষণিক টহল। 

তবে বিষয়টি এমন নয় যে, সব পর্যটকের পেছনে একজন করে ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তায় আছে। বরং সৈকতে কিছুদূর পর পর ট্যুরিষ্ট পুলিশ অবস্থান করেন। 

এর পাশাপাশি একজন অফিসার কয়েকজন সদস্য নিয়ে পুরো সৈকত টহলে থাকেন। কিন্তু গেল তিন দিন এই নিয়মের ব্যতিক্রম কিছু দেখা মিলছে সমুদ্র সৈকতে।

এক তরুণীকে পাহারা দিচ্ছেন সশস্ত্র তিন পুলিশ সদস্য। অন্যভাবে বললে, তিন সশস্ত্র পুলিশ নিয়ে কক্সবাজারে সৈকতে ঘুরছেন এক তরুণী। যা চাঞ্চল্য তৈরি করে গোটা শহরে। 

বিশেষ করে সন্ধ্যার পর অথবা রাত দশটার পর কক্সবাজার সৈকতে দেখা মিলছে তিন পুলিশ সদস্য, যারা এক তরুণীর সামনে-পেছনে পাহারায় থাকছেন। 

দেখা যায়, তরুণী লাবণী সৈকতে কিটকটে বসে আছেন, দাঁডিয়ে থেকে তিন পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন। কিটকটে শুয়ে আছেন তখনো আশপাশে তিন পুলিশের সতর্ক অবস্থান।

মাঝে মধ্যে লাবণী পয়েন্টের একটি রেস্তোরায় যাচ্ছেন তরুণী, তখনো সাথে সাথে তিন পুলিশ সদস্য আঁঠার মতো লেগেই আছেন।

তিন দিন ধরে কক্সবাজারের ওই তরুণীর এমন সরব উপস্থিতি সবার মধ্যে চাঞ্চল্য তৈরি করছে। তবে প্রশাসন থেকে জেলা পুলিশ কেউ এই তরুণীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। 

তরুণীর প্রটোকলে থাকা একজনের সাথে একাত্তরের এই প্রতিবেদকের কথা হয় সৈকতে। তিনি শুধু এতোটুকু বললেন, ডিআইজি স্যারের মেয়ে। এর চেয়ে বেশি কিছু উচ্চারণ করলেন না। 

ট্যূরিস্ট পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনের কন্যার নিরাপত্তা দিতেই তিন পুলিশ সদস্য কাজ করছেন। 

এই কথার সত্যতা জানবার জন্য একাধিক পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে না চাইলেও, কয়েকজন পুলিশ কর্তা নিশ্চিত করেন, তিনি চট্টগ্রাম ডিআইজির মেয়ে। পুলিশ অফিসার্স বাংলো কক্সবাজারে উঠেছেন ডিআইজি কন্যা।

ঠিক কি কারণে বা কোন নিরাপত্তা হুমকির কারণে একজন ডিআইজি কন্যাকে এ ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি কোন পুলিশ কর্মকর্তা। 

উল্লেখ্য, গেল ২১ আগস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন সড়কপথে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া। পথে মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটের কবলে পড়েন তিনি। 

কিন্তু ওই সময় সেখানে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম কিংবা পুলিশের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ ঘটনার কিছুক্ষণ পরই মুরাদনগর থানা থেকে ওসি আবুল হাসিমকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়।


একাত্তর/এআর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর