হাসপাতাল থেকে চুরি যাওয়া সেই শিশু উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১১:১৮ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি যাওয়া সেই শিশুকে সাঁড়াশি অভিযানে উদ্ধার করেছে র‍্যাব। এসময় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থা -ডিবি পুলিশও উপস্থিত ছিলো। 

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হোসেন আলী টেন্ডল আলী বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, সংবাদ পেয়েই শিশুকে উদ্ধারে মাঠে নামে র‌্যাব। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে এবং শিশুটিকে যে পথ দিয়ে নেয়া হয়েছে সে খোঁজ চালিয়ে ওই নারীকে শনাক্ত করা হয়। পরে শিশুকে উদ্ধার করা হয় এবং ওই নারীকে আটক করা হয়।

অভিযুক্ত নারী হাসপাতাল থেকে চুরি করে শিশুটিকে এনে তার বোনের বাড়িতে লুকিয়ে ছিলেন।

শিশু উদ্ধারের খবরে মা জান্নাতুল ফেরেদৌস আইনশৃঙ্খলা বাহিনীকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অভিযুক্ত নারী জানান, গত কয়েক দিন আগে তার সন্তান প্রসবের সময় মারা যান। তাই সে শিশুটিকে নিয়ে এসেছেন।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সে সময় শিশু চুরির ঘটনা ঘটে।

একাত্তর/আরএ
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। 
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর