কাল থেকে শুরু সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ, হতাশ আয়োজকরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ পিএম

দক্ষিন এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই 'সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ' শুরু হচ্ছে আগামীকাল। কিন্তু আর্থিক সংকটের কারণে এবার বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠন করছে না আয়োজক দেশ নেপাল। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ ফুটবল স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ টুর্নামেন্ট।

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন থাকছে না সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে। কোনো অনুষ্ঠানই থাকছে না উপমহাদেশের নারী ফুটবলের আয়োজনকে ঘিরে। এমনকি মাঠে উড়বেনা কোনো বেলুন বা ফেস্টুন। অতিথিরা শুধুমাত্র মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করবেন। 

অন্যদিকে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী কিংবা প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা নন, সাত দেশের শ্রেষ্ঠত্বের লড়াই উদ্বোধন করবেন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী মহেশুর জং গহদরাজ। তাকে সঙ্গ দেবেন নেপাল জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য সচিব টাংকা লাল ঘিশিং।

নেপালের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু আর্থিক মন্দার কারণে আয়োজক নেপাল কোনো উদ্বোধনী অনুষ্ঠন রাখছে না, বিষয়টা এমন নয়। বরং দক্ষিণ এশিয়ার নারীদের এই টুর্নামেন্টটি তেমন গুরুত্বই পাচ্ছেনা। 

পরিচয় প্রকাশে অনিচ্ছুক সাফের এক কর্মকর্তা বলেন, নারী টুর্নামেন্ট বলেই আয়োজকরা বাড়তি কিছু করতে চায় না। একে জাঁকজমকপূর্ণ করার কোনো ইচ্ছাই নেই নেপালের। তাই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কাল শুরু হবে এই প্রতিযোগিতা।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার ছয় ছাড়ালো

উদ্বোধনী ম্যাচে চারবারের রানারআপ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে পাহাড় বেস্টিত আরেক দেশ ভুটান। ইতোমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে নেপালে পৌঁছে গেছে অংশগ্রহনকারী সাত দলের সবকটি দেশের খেলোয়াড় ও কর্মকর্তারা। 

অনুশীলন চলছে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন ভেন্যুতে। দীর্ঘ আট বছর পর টুর্নামেন্টে ফের অংশগ্রহন করতে যাচ্ছে পাকিস্তানের নারী ফুটবল দল।


একাত্তর/আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর