মাগুরায় সংঘর্ষে বিজিবির সাবেক সদস্য নিহত, আহত আট

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৬ এএম

মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অবসর নেওয়া বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আট জন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী হোগলডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম। তিনি ওই গ্রামের বাসিন্দা। রাশেদুল বিজিবির সদস্য ছিলেন। 

ওই ইউপির তিন নং ওয়ার্ডের সদস্য কামরুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাড. রশিদ ও সাবেক ইউপি সদস্য হান্নানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে রশিদ গ্রুপের পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনারুল ইসলাম টুকু প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলে বিরোধ চরম আকার ধারন করে। এর রেশে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। বিকেলে প্যানেল চেয়ারম্যান আনারুল ইসলাম টুকুর চাচাতো ভাই রাশেদুল সন্ধ্যায় কাজলী বাজার থেকে বাড়ি ফেরার পথে হান্নান মেম্বরের বাড়ির সামনে এলে তার উপর আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ সময় প্রতিপক্ষের হামলায় একই গ্রামের ছোবান মোল্যা, সাইদুল মোল্যা, নজরুল মোল্যা, আফান মোল্যা, হাসান মল্লিক, এনামুল মোল্যা, আতর মোল্যা  ও উকিল আহত হন।

আরও পড়ুন: রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিলটন সরকার জানান, আগে থেকেই এলাকায় পুলিশ মোতায়েন ছিলো। ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর