রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৫১ এএম

বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনায় নাকি অমর্যাদা করা হয়েছে- এমন অভিযোগ তুলে যখন একশ্রেণি এদেশে রীতিমতো হইচই শুরু করেছেন, তখন ভারতের নয়া দিল্লিতে লেখা হলো এক অন্য ইতিহাস। নিজেদের রীতি, রেওয়াজ ভেঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিল্লির হায়দারাবাদ হাউজে একান্তে শেখ হাসিনাকে মধ্যাহ্নভোজনে আপ্যায়িত করেছেন নরেন্দ্র মোদি। একটু পেছনে তাকালে লক্ষ্য করা যায়, প্রধানমন্ত্রী মোদি এই সম্মান খুব কম রাষ্ট্রনেতাকে দিয়েছেন।

ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে কাছে কতটা গুরুত্বপূর্ণ তা এই মধ্যাহ্ন ভোজনের আয়োজন থেকে স্পষ্ট হয়েছে। আর ওয়ান-অন-ওয়ান ভোজনের এই আয়োজনের পরিকল্পনা সম্পূর্ণভাবে মোদির নিজের।

জানা গেছে, দিল্লির হায়দারাবাদ হাউজে বিদেশি অতিথিদের সঙ্গে ভারতের সর্বোচ্চ পর্যায়ের বৈঠকগুলো হয়, সেখানে প্রধানমন্ত্রী পুরো প্রতিনিধিদলকে নিয়ে অতিথিদের সঙ্গে লাঞ্চ সারেন, এটাই সাধারণ রেওয়াজ। 

কিন্তু এবারে নরেন্দ্র মোদি শুধু শেখ হাসিনার জন্য সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছেন।তাদের দুজনের আলাদা মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল আলাদা একটি কক্ষে।

সেখানে দু’দেশের অন্য কোনো মন্ত্রী বা কর্মকর্তাও হাজির ছিলেন না। দুই প্রধানমন্ত্রী দুপুরের খাবার খেতে খেতে প্রায় ৪০ মিনিট নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন। 


একাত্তর/এসি


ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর