স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দু'জনের যাবজ্জীবন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নে ব্র্যাক স্কুলের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মোঃ খলিল ও মোঃ নীল চাঁদ নামে দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে আদালত। 

দন্ডপ্রাপ্ত মোঃ খলিল রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে ও নীল চাঁদ একই গ্রামের মোঃ রহিম শেখের ছেলে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ রায় প্রদান করেছেন। 

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ৬ নভেম্বর দুপুর ২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের সানদিয়ারা গ্রামে ছাগলের ঘাস খাওয়ানোর জন্য ব্র্যাক স্কুলের এক ছাত্রী (১৬) মাঠে যায়। এ সময় স্থানীয় ফজলুর বাড়ীর নিকট কলা বাগানে থাকা মোঃ খলিল ও নীল চাঁদ ওই ছাত্রীকে দেখে এগিয়ে আসে এবং তার মুখ চেপে ধরে কলা বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজবাড়ী থানা পুলিশ তদন্ত করে আদালতে চার্জশীর্ট দাখিল করেন। 

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উমা সেন বলেন, দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের জেরা শেষে ওই দুই ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদেরকে যাবৎজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন। 


একাত্তর/এআর

সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর