শাহজাদপুরে কাশ্মীরি মেডিক্যাল ছাত্রীর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে গেস্ট হাউজের ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের এক কাশ্মীরি ছাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত খুশবু মঞ্জুর (১৯) কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে এবং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। শাহজাদপুরে শিক্ষাসফরে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান। 

শাহজাদপুর পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও সাতজন শিক্ষক দুই দিনের শিক্ষাসফরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে যান।

দুপুরে খাবার শেষে খুশবু নিজে নিজে চারতলা ভবনের ছাদে ওঠেন। এক পর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে শ্রমিককে উদ্ধারে নেমে দুইজনের মৃত্যু

পরে দুপুর ২টা ৪০ মিনিটে তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে। 

একাত্তর/এসজে 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর