রাজধানীতে শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩ পিএম

রাজধানীর চকবাজারে থানাধীন লালবাগ পস্তায় এক প্লাস্টিক কারখানার শ্রমিককে হাতুড়ি দ্বারা পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি এ ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. আলতাফ হোসেন (২৬)। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা। বর্তমানে এরশাদ কলোনির পাশে একটা মেসে ভাড়া থাকতেন তিনি।

যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার একজন কারখানার শ্রমিক জীবন (২২)। ধারণা করা হচ্ছে তিনি মূল অভিযুক্ত। তিনি ইসলামবাগে এরশাদ কলোনির পাশে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরে।

চকবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবদুল হালিম জানান, হাসপাতালে নিয়ে আসা শ্রমিকরা প্রথমে বিদ্যুৎস্পৃষ্টের কথা বললেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় জীবন নামের এক শ্রমিক তাকে মাথায় হাতুড়ি দ্বারা পিটিয়ে তাকে হত্যা করেছে।

আরও পড়ুন: খেলার সময় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর