মাদরাসায় শিশু বলাৎকার, চার শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৪ এএম

গাজীপুরে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই শিক্ষককে গ্রেপ্তারে বাধা দেওয়ায় এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগে মাদরাসাটির প্রিন্সিপালসহ আরও দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত আট সেপ্টেম্বর গাজীপুরে গাছা থানাধীন মঈনুল ইসলাম হামীয়ুস সুন্নাহ মাদরাসায় ওই শিশুকে বলাৎকার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বলাৎকারে অভিযুক্ত শিক্ষক শান্ত ইসলাম ওরফে আ. রহমান (২২) এবং আসামি আটকে পুলিশকে বাধা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী মাদরাসাটির প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষক।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

এতে বলা হয়, আট সেপ্টেম্বর ভোর সাড়ে পাঁচটায় ওই মাদরাসায় শিশুটিকে বলাৎকার করেন শিক্ষক আ. রহমান। 

শিশুটির অভিযোগ শিক্ষক আ. রহমান গত কয়েক মাস যাবত তাকে হয়রানি করছিলেন। ঘটনার দিন বিস্কুটের প্রলোভন নির্যাতন করে।  

পরে শিশুটি তার বাবাকে ঘটনাটি জানায়। বাবা মাদরাসায় প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষককে জানান। কিন্তু শিক্ষকরা বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করে কৌশলে কালক্ষেপণ করেন, যাতে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন: সোনার চেন ও কানের দুল কেড়ে নিতে শিশুকে হত্যা

গত ১২ সেপ্টেম্বর শিশুটির বাবা আবার শিক্ষকদের দ্বারস্থ হলে তারা জানায় পরীক্ষা শেষ হলে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 

কিন্তু বাবা কোনো প্রতিকার না পেয়ে ঘটনাটি পুলিশকে জানান। সংবাদ পাওয়ার পর ধর্ষক শিক্ষককে আটক করতে গেলে মাদরাসার প্রিন্সিপালসহ অন্য দুই শিক্ষক পুলিশের কাজে বাধা দেন। পরে ভিকটিমের বাবার অভিযোগে গাছা থানায় মামলা রুজু হয় এবং অভিযুক্ত ধর্ষক শিক্ষকসহ মাদরাসার প্রিন্সিপাল এবং অন্য দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
পটুয়াখালীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর