চিকিৎসকদের উপজেলাতেও সেবা দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৫২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসকদের শুধু রাজধানীতে থাকার প্রবণতা বাদ দিয়ে উপজেলায় থেকে মানুষকে সেবা দিতে হবে।

তিনি বলেন, মুখের ভালো ব্যবহারে রোগীরা আশ্বস্ত হন, অসুখ ভালো হয়ে যায়। চিকিৎসকদের গ্রামে যেতে হবে, মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হবে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল’ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, গত ১৩ বছরে ২০ হাজার চিকিৎসক ও ১৮ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা পর্যায়েও হাসপাতালের শয্যা সংখ্যা ও সুবিধা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, চিকিৎসকদের জেলা পর্যায়ে থেকেই মানুষকে সেবা দিতে হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে।

তিনি জানান, অনলাইনে সেবা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সেদিকেও সবাইকে নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সব দেশে নিত্য পণ্যের দাম বেড়েছে৷ তাই বাংলাদেশের মানুষকে মিতব্যয়ী হতে হবে।

আরও পড়ুন: দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনার ও যুদ্ধের ফলে সামনে আবারো কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও অশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।


একাত্তর/আরএ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর