ভারতের গুজরাটে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ পিএম

ভারতের গুজরাট রাজ্যের আমদাবাদে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় লিফটের মধ্যে আট জন ছিলেন বলে জানা গেছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালের এ মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ও আনন্দবাজার। 

পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই ওই বহুতল ভবন তৈরির কাজ চলছিল। সাত তলা থেকে লিফটি ছিঁড়ে পড়ে। লিফটের মধ্যে আট জন শ্রমিক ছিলেন। সেখানেই শ্রমিক হিসেবে কাজ করছিলেন তারা। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতরা হলেন, সঞ্জয়ভাই বাবুভাই নায়ক, জগদীশভাই রমেশভাই নায়ক, অশ্বিনভাই সোমভাই নায়ক, মুকেশ ভারতভাই নায়ক, মুকেশভাই ভারতভাই নায়ক, রাজমল সুরেশভাই খরদি এবং পঙ্কজভাই শঙ্করভাই খরদি।

আরও পড়ুন: রানির শেষকৃত্যে দাওয়াত পায়নি রাশিয়াসহ তিন দেশ

স্থানীয়রা বলছেন, বুধবার সকাল ১০টার দিকে ওই ভবনের সাত তলায় লিফটি হঠাৎ আটকে যায় বলে। কিন্তু ঘটনাস্থলে পুলিশ এবং দমকল পৌঁছয় দুপুর ১টা নাগাদ। 

অন্যদিকে পুলিশ জানিয়েছে, তাদের কাছে এমন কোনো দুর্ঘটনার খবর এসেই পৌঁছয়নি। সংবাদমাধ্যমের কাছ থেকে ঘটনার খবর পান দমকল এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মকর্তারা।


একাত্তর/আরবিএস

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর