বাতাসে মালবাহী ট্রলি উল্টে চালক নিহত

আপডেট : ২৬ মে ২০২৪, ০১:২২ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝড়ো বাতাসে মালবাহী ট্রলি উল্টে -এর চালক নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটি কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন (৩৬) সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, নবী হোসেন নিকলী থেকে ধান বোঝাই ট্রলি নিয়ে চামড়া বন্দরের দিকে যাওয়ার পথে মাটি কাটা এলাকায় ঝড়ো বাতাসের কবলে পড়ে এটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক নবী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে চালক নবী হোসেনকে ট্রলির নিচ থেকে উদ্ধার করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জে চলন্ত মোটরসাইকেলের চাকা থেকে কাদা ছিটকে এক যুবকের গায়ে লাগার ঘটনার এক দিন পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তারা বল্লম, রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত ও তিনজন আহত হয়েছেন।
কিশোরগঞ্জে ঝড়ের কবলে পড়ে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় গাছ চাপায় প্রাণ হারিয়েছে তার পাঁচ বছরের এক শিশুও।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর