শেরপুরে নিজ বাড়িতে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৫:২৬ পিএম

শেরপুরে নিজ বাড়ি থেকে এক বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত ওই বৃদ্ধের নাম সামসুল হক (৭৮) এবং তার স্ত্রীর নাম সায়েরা বেগম (৭৫)। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবারের ধারণা, ওই বৃদ্ধ কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। গেল রাতে কোন একসময় সামসুল হক তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃদ্ধ সামসুল হকের ছেলে রফিকুল ইসলাম জানান, তার বাবার কিছুটা মানসিক সমস্যা ছিল। মাঝে মধ্যে তাদের পারিবারিক কলহ হতো। অসুস্থ থাকায় তার বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলে তিনি পালিয়ে যেতেন। তাই ডাক্তারের কাছেও নিতে পারিনি। 

তিনি আরও জানান, গতকাল তার বাবা রাতে আমি চিল্লায় চলে যাবেন বলে বলেন। আর আশপাশের মানুষকে বলে গেছেন তিনি মারা গেলে তাকে যেন তার বাবার পাশে কবর দেওয়া হয়। সকালে ডাকাডাকি করে দরজা বন্ধ পেয়ে পেছনের দরজা দিয়ে ভেতরে গিয়ে দেখেন তারা মৃত পড়ে আছেন।

আরও পড়ুন: মিরপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরবত বিক্রেতার মৃত্যু

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, নিহতের বাড়ি থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর