বিয়ের সাতদিনের মাথায় নববধূকে গলাকেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিয়ের মাত্র সাত দিনের মাথায় নববধূ শিউলি আক্তারকে গলাকেটে হত্যা মামলার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার সকালে আসামির উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন৷

পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের ২৩ আগস্ট শিউলির সঙ্গে বিয়ে হয় শামীমের। পারিবারিক কলহের জেরে বিয়ের সাত দিনের মাথায় ৩১আগস্ট রাতে শিউলিকে গলাকেটে হত্যা করেন তিনি।

৩১ আগস্ট ভোরে এ সংবাদ পেয়ে শামীমসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত শিউলির মা আমেনা বেগম।

মামলার দীর্ঘ তদন্ত ও ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

আরও পড়ুন: অপরহণের পর মুক্তিপণ আদায়, শাস্তি পেলেন ডিবির সাত সদস্য

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, আসামির বয়স কম হওয়ায় এবং চার বছর কারাভোগ করার কারণে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।


একাত্তর/আরবিএস  

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর