মার্কিন উদ্যোক্তাদের বিপুল বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ এএম

বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির সুবিধা নিয়ে মার্কিন উদ্যোক্তাদের বিপুল বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যদের সঙ্গে গোল টেবিল বৈঠকে এ আহবান জানান তিনি।

প্রয়োজনে মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের নবায়নযোগ্য শক্তি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ওষুধ, ভারি যন্ত্রপাতি, সার, সমুদ্র সম্পদ, চিকিৎসা সরঞ্জাম ও কোভিড-১৯ টিকা তৈরিসহ বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আমন্ত্রণ জানান 

গোল টেবিল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে দেশটির বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। 

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বেশ কয়েকটি হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে ছয় লাখেরও বেশি ফ্রিল্যান্সার পেশাদার থাকার কারণে বাংলাদেশ এ খাতে বিনিয়োগের জন্য সঠিক গন্তব্য। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক মজুরিতে দক্ষ মানবসম্পদও বাড়তি সুবিধা বলে যোগ করেন তিনি।

উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের তথ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২০২১-২২ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় ১০ দশমিক ৪২ বিলিয়ন ডলারের পণ্য। একই সময়ে আমদানি করে প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: বাইডেনকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক সংযোগে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অগ্রগামী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এই অঞ্চলের অর্থনৈতিক হাব হওয়ার জন্য প্রচুর সম্ভাবনার দাবি রাখে। দেশের অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর