মাকে দেখতে পেয়ে যা বললেন মরিয়ম

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩০ পিএম

প্রায় এক মাস নিখোঁজ ছিলেন খুলনার দৌলতপুর মহেশ্বরপাশার বাসিন্দা রহিমা বেগম। আর এক দিন আগেই তার লাশ পাওয়া গেছে বলে দাবি করেন তারই মেয়ে মরিয়ম মান্নান।

এমন সব ঘটনার মধ্যেই শনিবার রাতে নাটকীয়ভাবে ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করা হয় রহিমা বেগমকে। দিবাগত রাত ২টার দিকে তাকে নেয়া হয় খুলনার দৌলতপুর থানায়।

মাকে ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মরিয়ম মান্নান। নিজের ফেসবুক পেজে এই কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে মাকে উদ্ধার করায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান।

image


ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই মাত্র দূর থেকে আমি আমার মাকে খুলনা ভিকটিম সেন্টারে দেখলাম। আমি আমার মাকে খুঁজেছি, পেয়েছি। আমার কলিজা শান্ত হয়েছে।

আজকে উনত্রিশ দিন পরে আমি জানলাম আমার মা ভিকটিম সেন্টারে আছেন। আমি নিজের চোখে মা'কে দেখেছি। এটাই আমার শান্তি। এর থেকে শান্তি আমার আর কিছুই নেই।

মরিয়ম আরো জানান, আমি চাই আমার মায়ের সাথে কথা বলতে,আমি চাই আমার মাকে জড়িয়ে ধরতে। আজকে আমি ২৯দিন পরে স্বাভাবিক জীবনে ফিরবো।

গত ২৭ আগস্ট রাত ১১টার দিকে খুলনা নগরীর মহেশ্বরপাশা এলাকার খানাবাড়ী হতে নিখোঁজ হন ছয় সন্তানের জননী রহিমা বেগম

আরও পড়ুন: রহিমার রহস্যজনক আচরণ, কোন কথাই বলছেন না

রহিমা বেগম সেই রাতে তার মৃত প্রথম স্বামীর বাড়িতে দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদারকে নিয়ে অবস্থান করছিলেন। বেলাল হাওলাদার বর্তমানে নিখোঁজের মামলায় গ্রেপ্তার আছেন।


একাত্তর/আরএ

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর