করতোয়া নদীতে যেভাবে ডুবে গেলো যাত্রীবোঝাই নৌকাটি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০১ পিএম

চোখের সামনে নদীতে ডুবে এতো মানুষের মৃত্যু স্মরণকালে ইতিহাসে দেখেনি পঞ্চগড় জেলার করতোয়া পারের মানুষ। ট্রলার ডুবে ২৪ জনের মৃত্যুতে নদীপাড়ে বিরাজ করছে শোকাবহ এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলছে আহাজারির সঙ্গে স্বজনের খোঁজ। 

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানের করতোয়া নদীতে ট্রলার ডুবির পরপরই তীরে দাঁড়িয়ে থাকা স্থানীয় মানুষরা হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। 

একে একে মরদেহ তুলে মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে নিয়ে আসার পর পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্যের। চারিদিকে শুধু কান্নার রোল আর বিলাপ। মৃতের স্বজনদের আহাজারিতে যেন থমকে গেছে সব কিছুই।

মরদেহগুলো বোদা উপজেলার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর শত শত মানুষ সেখানে জড়ো হচ্ছেন। এ মরদেহগুলোর মধ্যে কোনো আত্মীয়-স্বজন আছে কিনা তা খুঁজছেন তারা। এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

image


মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আট শিশু, চার পুরুষ ও ১২ নারী রয়েছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের লাশ নদীর পাড়ে রাখা হয়েছে। নৌকার যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে ওঠেন। 

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী জানান, শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকার আউলিয়া ঘাট থেকে ৭০-৮০ জনের মতো মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন।

ঘাট থেকে নৌকাটি কিছুদূর যাওয়ার পর দুলতে শুরু করে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এক পর্যায়ে হঠাৎ করে নৌকাটি এক দিকে কাত হয়ে ডুবে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী নৌকা থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। 

স্থানীয় লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। শনাক্ত হলে লাশ হস্তান্তর করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এই ঘটনায় গোটা উপজেলায় শোকের আবহ বিরাজ করছে। 

মানুষের মুখে মুখে এই দুর্ঘটনার খবর। পঞ্চগড়ে র জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী নৌকাতে ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরাও একই কথা জানিয়েছেন। 

image


এরিমধ্যে নৌকা ডুবির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, যাত্রী বোঝাই করে একটি নৌকা করতোয়া নদী পাড়ি দিচ্ছে। এক সময় নৌকা থেকে ভেসে আসতে থাকে চিৎকার। সেকেন্ডের মধ্যেই নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

এ সময় কোন কোন যাত্রী নৌকা থেকে লাফিয়ে পড়ে সাঁতরাতে থাকেন। কোন কোন যাত্রী চেষ্টা করেন ডুবন্ত নৌকা ধরে ভেসে থাকতে। স্থানীয়রা জানান, মাঝি না বলার পরও অনেকে নৌকায় চড়ে বসেন। যাত্রীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি ছিলো। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


একাত্তর/এসি

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর