গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ ও গর্ভপাত, একজনের যাবজ্জীবন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:১২ এএম

নড়াইলে এক গৃহবধূ ধর্ষণ ও গর্ভপাতে বাধ্য করার অভিযোগ একজনের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৬সেপ্টেম্বর) বিকালে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সানা মো. মাহ্রুফ হোসাইন ভিন্ন ভিন্ন ধারায় এ দণ্ডাদেশ দেন।   

দণ্ড পাওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন। তিনি জেলার লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানিয়েছে, বিল্লালকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, আরও পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূ বিল্লালের  প্রতিবেশী। তার স্বামী এলাকায় না থাকায় ২০২০ সালের ৯ আগস্ট রাতে বিল্লাল ওই গৃহবধূর ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে তাকে নানাভাবে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ করেন বিল্লাল। এক পর্যায়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিল্লাল তাকে গর্ভপাতে বাধ্য করান। এর পর ওই বছরের ২৬ নভেম্বর লোহাগড়া থানায় গৃহবধূ বিল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে বাদির অভিযোগের সত্যতা পেয়ে ২০২১ সালের ৩১ মার্চ বিল্লাল ছাড়াও তার ভাই জাহিদ ও ভাবি ফিরোজার বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। 

আরও পড়ুন: বদলি করা হলো ট্রফি ভাঙা ইউএনও মেহরুবাকে

মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে এ মামলায় মোট সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। 


একাত্তর/এসি

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর