উলিপুরে বজ্রপাতে হালের গরুসহ কৃষক নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জমিতে গরু দিয়ে হালচাষ করার সময় আকস্মিক বজ্রপাতে গরুসহ নিহত হয়েছেন এক কৃষক। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রামদাস ধনিরাম কানিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত কৃষক শহিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহিদুল ইসলাম জমি চাষ করছিল। এমন সময় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। হঠাৎ ঐ জমির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই শহিদুল ও তার হালের দু’টি গরু মারা যায়।

আরও পড়ুন: অপহরণের ১৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর