বিদ্রোহী প্রার্থী হওয়ায় সব পদ হারালেন আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪২ এএম

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রুমানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে দলের সব পদ। যদিও গত বছর বিদ্রোহী প্রার্থী হয়েই নির্বাচিত হয়েছিলেন রুমান।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, হুমায়ুন কবির রুমান শেরপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসকের দায়িত্বে আছেন। গত নির্বাচনে তিনি (মোটরসাইকেল প্রতীক) বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান পদে জয়ী হন। 

এবার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে আনারস প্রতীকে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল।

জেলা আওয়ামী লীগের সূত্র জানায়, চলমান জেলা পরিষদ নির্বাচনে ৬১টি জেলায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। 

কিন্তু হুমায়ুন কবির রুমান দলের নির্দেশ অমান্য করে দলের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন। এই পরিস্থিতিতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি জরুরি সভা আহবান করে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক হুমায়ুন কবির রুমানকে বিদ্রোহী প্রার্থী থেকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করা হয়। তবে হুমায়ুন কবির রুমান প্রার্থিতা প্রত্যাহার করেননি। 

আরও পড়ুন: ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

ফলে, আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অমান্য করায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এ ব্যাপারে জানতে হুমায়ুন কবির রুমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


একাত্তর/এসি

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর