শীর্ষ সাত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ এএম

জুলাই গণ-অভ্যুত্থান দমনে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই অভিযোগপত্র দাখিল করা হয়। 

আসামিরা হলেন— সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ডা. দীপু মনি, শাজাহান খান, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং শেখ হাসিনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউশনের অভিযোগ, তৎকালীন সরকারের প্রভাবশালী এসব নেতার প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা ছাত্র-জনতার ওপর ব্যাপক ও পরিকল্পিত হামলা চালায়। এতে হত্যা, হত্যাচেষ্টা, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধে সাত নেতার বিরুদ্ধে উসকানি, প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই আসামিদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত এবং সার্বিক পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো।

একাত্তর/এসি
২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর নতুন দিন...
জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে...
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ফরিদপুর সদর উপজেলায় এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে...
দেশের অগ্রগতির যাত্রাকে ব্যাহত করতে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা যৌথভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে শ্রমিকদের বিভিন্ন দাবির...
রাজধানীর সড়কে দীর্ঘদিনের গণপরিবহনের বিশৃঙ্খলা কাটাতে শুরু হয়েছে নতুন এক যাত্রা। ঢাকা নগর পরিবহনের আওতায় ছয়টি প্রধান ও একটি সার্কুলার—মোট সাতটি নির্দিষ্ট রুটে সোমবার (২ নভেম্বর) সকাল থেকে পুরোদমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর