আওয়ামী লীগের অপরাধের শেষ দেখে ছাড়বো: জামায়াত আমির

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হবে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ২৮ অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ৪০ বছরের পুরনো মামলা দিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলো আওয়ামী লীগ। তারা নিজেরা এতো বড়ো অন্যায় ও অপকর্ম করে পার পাবে না, এই বিচারের শেষ দেখে ছাড়বো আমরা। আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিয়ে অনেকেই নানাভাবে নাড়াচাড়া করছে। তবে স্পষ্ট কথা হলো, তাদের বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অপশাসনের বিষয়ে দেশবাসী ঐক্যবদ্ধ থাকবে।

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংবিধান নিয়ে সামান্য ঘষামাজার জন্য দেশের মানুষ রক্ত দেয়নি বা গণভোটে রায় দেয়নি। শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যেই মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার কথা স্মরণ করে বলেন, ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসী তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার পথ রুদ্ধ হয়ে গিয়েছিলো। মূলত আওয়ামী লীগের মূল চরিত্রই হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। তারা ক্ষমতায় আসার আগে গণতন্ত্রের মিষ্টি কথা বলে, কিন্তু ক্ষমতায় এসে গণতন্ত্রের পথ পুরোপুরি রুদ্ধ করে দেয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টেনে সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, বিএনপি সরকার আবারও পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটতে শুরু করেছে।

দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকেরা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরবর্তীতে সেই ফলাফলকে অস্বীকার করে সরকারপ্রধান জনগণের সঙ্গে চরম দ্বিচারিতা ও গাদ্দারি করেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিঞা গোলাম...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 
সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়ানো যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান খুঁজতে গিয়েই তো সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়াতে পারেননি। অনুমতি নিয়ে...
বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবিড় সখ্য ও সম্পর্ক রয়েছে এবং তা ইতিমধ্যে প্রমাণিত বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
উচ্চবেতনে ড্রাইভার, পরিচ্ছন্নতাকর্মী কিংবা নির্মাণশ্রমিকের মতো বেসামরিক চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশসহ অন্তত ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার করা হয়েছে। পরে তাদের বাধ্য করা হয়েছে দেশটির সশস্ত্র...
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, অপরাধ দমনে পুলিশের দৃঢ় অবস্থান এবং...
সৌদি আরবের ওপর হামলা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরানের মধ্যস্থতায় ইয়েমেনের হুথি মিলিশিয়াদের এক বিলিয়ন মার্কিন ডলার (১০০ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব নিয়ে...
ক্ষমতাকে দীর্ঘায়িত করতে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলে, অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর