মুরগির খোপ থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ পিএম

মোংলায় হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। রাতে খোপে আটকে রাখা সাপটি সকালে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ভিটিআরটি টিম লিডার (কচুবুনিয়া) আলমগীর শিকদার জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবন সংলগ্ন উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ির হাঁস-মুরগির খোপে একটি অজগর সাপ ঢুকে পরে। সাপটি খোপে ঢুকে একটি মুরগি খেয়ে ফেলে।

তখন হাঁস-মুরগির অস্বাভাবিক  ডাকাডাকিতে গৃহকর্তা আকবর হাওলাদার ঘর থেকে বের হয়ে এসে দেখেন খোপের মধ্যে একটি অজগর সাপ। তৎক্ষণাৎ তিনি বনবিভাগকে খবর দেন।

এরপর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বনবিভাগ, ভিটিআরটি ও সিপিজির সদস্যরা ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে। ততক্ষণে সাপটি খোপের আরো একটি মুরাগি ও একটি পাতিহাঁস মেরে ফেলে।

উদ্ধার হওয়া সাপটি সকাল ৭টার দিকে সুন্দরবনের বরইতলা টহল ফাঁড়ির বনে অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, উদ্ধার অজগর সাপটির ওজন ৯ কেজি। এটি প্রায় ১১ ফুট লম্বা।

আরও পড়ুন: মশাল জ্বালিয়ে সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে বরণ

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর একই ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের চিংড়ির ঘের থেকে অপর একটি ৬ ফুট লম্বা অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।


একাত্তর/আরএ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে একটি আস্ত ছাগল গিলে খেয়েছে সুন্দরবন থেকে আসা বিশাল এক অজগর। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পূর্ব সুন্দরবন সংলগ্ন রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে এই ঘটনা ঘটে। পরে...
বাগেরহাটের শরণখোলায় একটি মাছের ঘের থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর