আজ জাতীয় কন্যাশিশু দিবস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৭ এএম

আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আগামী ৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কন্যাশিশু দিবস উপলক্ষে আগামী ৪ অক্টোবর মন্ত্রাণলয়ের কর্মসূচি রয়েছে। এজন্য র‍্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হবে। তাই ৩০ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই।

এদিকে মহিলা বিষয়ক অধিদপ্তর সংশ্লিষ্ট সবাইকে ৩০ সেপ্টেম্বর কন্যাশিশু দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণের অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।


একাত্তর/এআর

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর