নয়দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৫ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর এবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে ৯ দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাকিব আহমেদ জুয়েল স্থলবন্দর বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষ এক চিঠির মাধ্যমে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি ও রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। 

তিনি আরও বলেন, আগামী শনিবার (১ অক্টোবর) থেকে ৯ অক্টোবর রোববার পর্যন্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শারদীয় দুর্গা উৎসব উপলক্ষ্য পণ্য আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। 

মোট নয় দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। 

আগামী ১০ অক্টোবর সকাল থেকে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


একাত্তর/এআর

বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর