গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেপ্তার

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৩:১১ পিএম

নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৭ অক্টোবর) রাতে গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূ রাত্রি (২২) ওই এলাকার রঞ্জু প্রামানিকের মেয়ে।  মেয়েকে হত্যার অভিযোগে রাত্রির বাবা বাদি হয়ে তার স্বামী মো. নাঈম হোসেন (২৭) ও শাশুড়ি আরবী বেগম (৫০) এর নামে হত্যা মামলা দায়ের করেছেন।

রাত্রির মা ফরিদা বেগম বলেন, মহল্লার মৃত রবিউল ইসলামের ছেলে নাঈমের সাথে তাদের মেয়ে রাত্রির বিয়ে হয় চার বছর পূর্বে। বিয়ের আড়াই বছর পরে একটি পুত্র সন্তান হয় নাঈম ও রাত্রির। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে তাদের মেয়েকে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে রাত্রির শ্বশুরবাড়িতে আসেন তার মা ফরিদা বেগম। তখন প্রতিবেশী একজন পুরনো গ্যাসের চুলা বিক্রি করতে চাইলে রাত্রি কেনার আগ্রহ প্রকাশ করে স্বামীকে কিনে দিতে বলে। এসময় স্বামী নাঈম ও তার মা তাকে বলে মেয়েকে গ্যাসের চুলা কিনে দিতে। বিয়ের সময় গ্যাসের চুলাসহ নানান সামগ্রী উপহার দেয়া হয়েছে এবং এখন আর কিছু দেয়ার সামর্থ্য নাই উত্তর দিতেই রাত্রি ও তার সাথে ঝগড়া লেগে যায় নাঈম ও তার মা আরবী বেগমের। পরে তিনি তার মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে যান।

রাত্রির মা আরও জানান, এরপর শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে নাঈম হোসেনের বাড়িতে রাত্রির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তাকে ঝুলে থাকতে দেখে। এসময় তার স্বামী ও শাশুড়ি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয় বলেও জানান তিনি।

রাত্রির বাবা রঞ্জু প্রামানিক জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে নির্যাতন করতো মেয়ের স্বামী ও শাশুড়ি। অবশেষে তারা মেয়েটাকে হত্যাই করলো। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। 

আরও পড়ুন: শেরপুরে পিকআপ ভ্যান চাপায় ফেরিওয়ালার মৃত্যু

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, রাত দুইটার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাত্রির স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর