শেরপুরে পিকআপ ভ্যান চাপায় ফেরিওয়ালার মৃত্যু

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০১:৫১ পিএম

শেরপুর সদরে একটি পিকআপ ভ্যানের চাপায় এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ফেরিওয়ালা মো. হাসান (৩৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শ্যামগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। তিনি শেরপুর শহরের নতুন বাস টার্মিনালের মাজার রোডে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রায় ৪০০ ফেরিওয়ালা শেরপুর শহরের বসবাস করেন এবং বিভিন্ন জায়গায় ফেরি করে প্লাস্টিকের মালামাল বিক্রি করেন। সকালে হাসানসহ কয়েকজন ফেরিওয়ালা প্রতিদিনের মতো মালামাল বিক্রি করতে বের হন। এসময় তারা বয়ড়া এলাকায় শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জিনোম মেডিকেল হাসপাতালের সামনে আসলে পেছন থেকে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জিনোম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই সেখানে তিনি মারা যান বলে জানায় পুলিশ। 

আরও পড়ুন: আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর