‘পাগল’ বলায় কথা-কাটাকাটির জেরে দু’জন নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০১:৩৫ পিএম

নওগাঁর পত্নীতলায় এক ব্যক্তিকে ‘পাগল’ বলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে দু’জন নিহত হয়েছেন।  

রোববার (৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিন (৭০) ও ঘোষনগর ইউনিয়নের কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম (৪৫)।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ফয়জুল নালাপুর মোড়ে যান। সেখানে গিয়ে ফয়জুলকে দেখে ‘পাগল’ বলে ডাক দেন আছির উদ্দিন। 

পাগল বলায় আছির উদ্দিনের ওপর খেপে যান ফয়জুল। এ নিয়ে তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। 

এক পর্যায়ে ফয়জুল একটি দোকান থেকে কুড়াল নিয়ে আছির উদ্দিনের পিঠে কোপ দেন। এসময় স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় আছিরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে আছির উদ্দিনের মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। মারধরের এক পর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। 

খবর পেয়ে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় ফয়জুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ

মাঝেমধ্যে ফয়জুল অস্বাভাবিক আচরণ করতেন জানিয়ে স্থানীয় আমাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, কথা-কাটাকাটির এক পর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের পিঠে আঘাত করেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা ফয়জুলকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দু'জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সেটা নিয়ে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। 


একাত্তর/এসজে
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর