ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণার আবেদন খারিজ

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৭:১২ পিএম

গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকাররে নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করলো ভারতের সুপ্রিম কোর্ট। 

সোমবার (১০ অক্টোবর) বিচারপতি এস কে কউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চ আবেদনটি খারিজ করেন। পাশপাশি এমন আবেদন জানানোয় আবেদনকারী পক্ষের সমালোচনাও করেন বিচারপতি।

এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে ‘গোবংশ সেবা সদন’-সহ কয়েকটি সংগঠনের তরফ থেকে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি গোহত্যায় (গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে) মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও আবেদনে জানানো হয়েছিল। 

এদিন দুই বিচারপতির বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রের মত চেয়ে নোটিস পাঠানোর আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে আবেদনকারী পক্ষের আইনজীবীকে ভর্ৎসনা করে আদালত বলেন, এটা কি আদালতের কাজ? আপনি কিভাবে এমন আবেদন জানাতে পারেন? এতে কোন মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে?

এমন আর্জির জন্য আবেদনকারী পক্ষের জরিমানা করা উচিত বলেও জানায় শীর্ষ আদালত। আবেদন প্রত্যাহার করে না হলে জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র শর্মা একটি মামলার শুনানিতে গরুকে ‘মাতা’ বর্ণনা করে বলেছিলেন, গোহত্যার চেয়ে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।

সে সময় ভারতীয় সংবিধানের ৪৮ ও ৫১এ(জি) ধারা অনুযায়ী গরুকে জাতীয় পশুর আইনি মর্যাদা দেওয়া যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: চীনের প্রশংসায় ভাসছেন ইলন মাস্ক, তিরস্কার তাইওয়ানের

এর পর ২০২১ সালের সেপ্টেম্বরে গোহত্যা সংক্রান্ত একটি মামলার অভিযুক্তের জামিনের শুনানিতে ইলাহাবাদ হাই কোর্টের বিচারপতি শেখরকুমার যাদব বলেছিলেন, গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। 

অভিযুক্তের জামিন খারিজ করে বিচারপতি বলেছিলেন, গরুর ভালো হলে তবেই দেশের ভালো হবে। এমনকি, গরুর ‘মৌলিক অধিকার’ থাকা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর