চরম মন্দা ও মূল্যস্ফীতির শঙ্কায় বিশ্বব্যাংক-আইএমএফ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:১৮ পিএম

আবারও কি মহামন্দার কবলে পড়তে যাচ্ছে বিশ্ব, নাকি মানবতা বাঁচাতে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের বিবেক জাগ্রত হবে- এই প্রশ্ন সামনে রেখে শুরু হলো বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। 

প্রায় তিন বছর পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সাধারণ সভা। 

স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া সাত দিনের বৈঠকে অংশ নিচ্ছে বিশ্বের ১৮৮টি সদস্য দেশ। এবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলে যোগ দিয়েছে এ সম্মেলনে।

বার্ষিক সভার প্রথম দিনের সকালে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার আলোচনায় হয়। 

তাদের আলোচনায় করোনা পরবর্তী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে শ্লথ করে মন্দার শঙ্কার কথা উঠে আসে। 

তারা বলেন, ২০২৬ সাল পর্যন্ত ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় চার ট্রিলিয়ন ডলার যা জার্মানীর অর্থনীতির সমান।

ওই সভায় দুই শক্তিশালী উন্নয়ন সহযোগী চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ‘সেন্সলেস ওয়ার’ আখ্যায়িত করে শঙ্কা প্রকাশ করা হয়েছে। 

সভায় বিশ্বব্যাংক-আইএমএফ বলেছে, উন্নয়নশীল দেশগুলোর অনেকেই হয়তো সময়মতো ঋণের কিস্তি শোধ দিতে পারবেনা। কাজেই লেনদেন ভারসাম্যের চাপে থাকা সদস্যদের ৪৪ বিলিয়ন ডলার ঋণের কিস্তি পরিশোধে উন্নয়ন সহযোগীদের এক সঙ্গে কাজ করতে হবে।  

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বিশ্বব্যাপী মন্দা ঝুঁকি বেড়ে চলেছে। আমরা হিসাব করে দেখেছি, এক তৃতীয়াংশ বিশ্ব অর্থনীতির অন্তত দুই অর্থবছর খারাপ সময় যাবে। এই মন্দাভাবের কারণে এখন থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব চার ট্রিলিয়ন ডলার হারাবে, যা জার্মানির জিডিপির সমান।

তিনি বলেন, কোভিডের কারণে বাজারে যোগানের ঘাটতি ও অপ্রয়োজনীয় রুশ ইউক্রেন যুদ্ধের ফসল এই মন্দা। এতে অনিয়ন্ত্রিতভাবে খাদ্য পণ্যের দাম বেড়েছে। বিপরীতে অর্থের সঙ্কটের ফলে প্রতিটি দেশই ভুগছে।

এসময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, স্বল্প সুদে সহজ শর্তে যে ঋণ পেয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো, মন্দার এ সময়ে তা পরিশোধ নীতি কি হবে সেটা ভেবে তিনি শঙ্কিত। 

তিনি বলেন, মুদ্রার অবমূল্যায়ন উন্নয়নশীল দেশগুলোর জন্য বোঝা বাড়াচ্ছে। এতে সুদের হার বাড়তে পারে। মূল্যস্ফীতির চাপজনিত সমস্যা তো আছেই। এতে করে এসব দেশের দরিদ্র মানুষগুলোর বেঁচে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়বে।

আরও পড়ুন: রুশ হামলায় যুক্তরাষ্ট্রের নিন্দা, আরও সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের মতো যেসব দেশ বিশ্ব ব্যাংকের আইডিএ ঋণ নেয় তাদের অনেকেই ঋণ পরিশোধ করতে পারবে না। এখন বহুজাতিক ব্যাংক, উন্নয়ন সহযোগীদের একত্রে আমাদের ওই জায়গায় গুরুত্ব দেয়া দরকার। ৪৪ বিলিয়ন ডলারের কিস্তি যে সময় মতে শোধ দেয়া হবে না সে ব্যাপারে তাদের স্বস্তি দিতে হবে।


একাত্তর/এসি

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের অর্থনীতি বর্তমানে প্রধানত তিনটি ক্ষেত্রে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি—মূল্যস্ফীতি, রাজস্ব ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের নাজুক পরিস্থিতি। দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ও এসব...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর