কোটা সুবিধা পেতে স্বামীকে ভাই বানিয়ে গৃহবধূ গ্রেপ্তার

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৪:৩১ পিএম

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে স্বামীকে ভাই বানানো এক গৃহবধূ গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১১ অক্টোবর) কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মজনু মিয়ার আদালতে মিথ্যা তথ্য দিয়ে হলফ নামার মাধ্যমে মা-বাবার নাম বদল করতে গিয়ে তিনি গ্রেপ্তার হন।

ওই নারীর নাম সোনালী খাতুন। তিনি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বাসিন্দা। 

এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারী লিয়াকত আলী বাদি হয়ে একই দিন গৃহবধূ সোনালী খাতুন, উলিপুর পৌরসভার নিকাহ রেজিস্টার নুরুল হুদা এবং নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

জানা যায়, গত পাঁচ অক্টোবর সোনালী খাতুন তার প্রকৃত মা-বাবার নাম উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে একটি জন্ম নিবন্ধন সনদ নেন। সেই সনদ দিয়ে তিনি আদালতে ভুল বসত তার শ্বশুর-শাশুড়িকে এনআইডিতে মা-বাবা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে জানিয়ে এফিডেফিটের মাধ্যমে আদালতে সংশোধনের আবেদন করেন। তার দেয়া সরকারি কাগজপত্রে মিথ্যা তথ্য দেয়ায় আদালত তাকে পুলিশে সোপর্দ করেন। 

আরও পড়ুন: সড়কে নিরাপত্তায় আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের আদালতে সোনালী খাতুনকে তোলা হয়। বিচারক ১৬৪ ধারা তার জবানবন্দি গ্রহণ করেন।


একাত্তর/এসি

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর