সড়কে নিরাপত্তায় আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১২:৪৮ পিএম

সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথমবারের মতো দেশে আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। এটি কার্যকর হলে নিরাপদ, টেকসই ও উন্নত সড়ক পরিবহণ অবকাঠামো তৈরি হবে। 

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। 

প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি টাকা। অর্থের বড় অংশের যোগান দেবে দক্ষিণ কোরিয়া সরকার।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একনেক সভায় যোগ দেন। আলোচনা শুরু হয় সাত প্রকল্প নিয়ে। 

পরিকল্পনা কমিশন জানায়, আইটিএস প্রকল্পের আওতায় ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। যেখান যানজট ও অন্য জটিলতা রিয়েল টাইম মনিটরিং করা যাবে। 

পরীক্ষামূলকভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই পদ্ধতি চালু করার কথাও জানায় পরিকল্পনা কমিশন।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশের সড়কে যানবাহনের পরিমাণ এবং গতি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বাড়ছে দুর্ঘটনাও। তাই যানবাহনকে নজরদারির আওতায় নিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস (আইটিএস) খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সড়ক নেটওয়ার্ককে একটি একক নজরদারি ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে সময় ও জ্বালানি সাশ্রয়ী, যানজট ও দূষণমুক্ত এবং সর্বোপরি দুর্ঘটনামুক্ত একটি দক্ষ সড়ক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যাবে। 

আরও পড়ুন: সালিশে গৃহবধূকে পিটিয়ে শিশু সন্তান ছিনতাই

ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কী

এটি একটি আধুনিক ও নতুন সিস্টেম। এর মাধ্যমে যানবাহনগুলোকে রিয়েল টাইম মনিটরিং করা যায়। ফলে কোথায় যানজট আছে বা কোনো সমস্যা আছে কিনা সেসব নিশ্চিত হওয়া সম্ভব হবে। তাই দুর্ঘটনাও অনেক কমিয়ে আনা যায়। 


একাত্তর/এসি

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় নির্মিত ১৫০টি সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত জুলাই মাসে ৫০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫৭৬ জন নিহত এবং এক হাজার ৫৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৮০টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯৫ জন।  বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা...
গত মে মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় ৫২৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭৭৯ জন।বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর