বিদেশী জাহাজ থেকে পাচারের সময় ডিজেলসহ ট্রলার জব্দ

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৭:৩০ পিএম

মোংলায় বিদেশী জাহাজ থেকে পাচার হওয়া জ্বালানী তেল বোঝাই একটি স্টিল বডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মোংলা থানা পুলিশ। এ সময় আটক করা হয়েছে তেল পাচারকারী চক্রের এক সদস্যকে। 

সোমবার (১০ অক্টোবর) রাত ১১ টার দিকে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ-ক্যানেলের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে ট্রলারটি জব্দ ও এক তরুণকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত রিয়াজ হাওলাদার (২২) উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার মামাভাগ্নের মোড়ের বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে।

মোংলা কোস্ট গার্ড ও পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ-ক্যানেলের মাদ্রাসা রোড সংলগ্ন এলাকা থেকে আনুমানিক প্রায় দেড় হাজার লিটার ডিজেলসহ একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময় ওই ট্রলারে থাকা তেল পাচারকারী চক্রের সদস্য রিয়াজকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। 

আরও পড়ুন: পদ্মার চরে পটল তুলতে গিয়ে নৌকা ডুবে কৃষকের মৃত্যু

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের ও জব্দকৃত ট্রলারসহ চোরাইকৃত তেল ও গ্রেপ্তারকৃতকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর পশুর নদী সংলগ্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে বন্দরের বিদেশী বাণিজ্যিক জাহাজ হতে পাচার করে আনা ৩৫০০ লিটার ডিজেল ও ১০৮০ মিটার ‘মুরিং রোপ’ (জাহাজ বাঁধার রশি) উদ্ধার করে কোস্টগার্ড।


একাত্তর/জো

সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 
টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
কক্সবাজার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর