নির্মাণাধীন বাড়ি থেকে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২:৩২ পিএম

কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে টাংকিপাহাড় এলাকার ওই বাড়িতে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনেরা।

জানা গেছে, নিহত তরুণ মোহাম্মদ ওসমান পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। 

স্বজনরা জানান, নির্মাণাধীন ওই বাড়িতে একাই বসবাস করতেন ওসমান। সেখানে দরজা-জানালা কিছুই নেই। প্রায় রাতেই ওই বাড়ির ছাদের উপর বন্ধুদের নিয়ে আড্ডা জমাতেন তিনি। 

তারা আরও জানান, বুধবার রাত ১১ টার দিকেও অন্যান্য সময়ের মতো তাকে ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখেন স্বজনেরা। পরে ভোরে বাড়ির ভেতরে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। 

আরও পড়ুন: মোংলায় বরফকল শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং এতে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর