নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৬:৫৯ পিএম

বাগেরহাটে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, গলা, পেট ও হাঁটুর নিচে গুলির ক্ষত রয়েছে। গুলির পর পলিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম জাহিদ মীর (৩৫)। তিনি খুলনার বয়রা এলাকার আবুল মীরের ছেলে। জাহিদ ওই গ্রামে বিয়ে করে কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। তিনি মাছের ঘের, শামুক এবং কাপড়সহ বিভিন্ন ব্যবসা করেন বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, কাকডাঙ্গা জামে মসজিদে জুম্মার নামাজ পড়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওই ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি করে। পর পর কয়েক রাউন্ড গুলির শব্দ শুনে স্থানীয় মুনিরা বেগম নামে এক নারী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখায় এবং মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

তারা আরও জানান, কাকডাঙ্গা জামে মসজিদ থেকে জাহিদের শ্বশুরবাড়ি প্রায় ৬০০ গজ দূরে। বাড়ি আর মসজিদের মাঝামাঝি অবস্থানে রাস্তার ওপর তাকে গুলি করা হয়েছে। গুলির শব্দ শোনার পর তারা একটি মোটরসাইকেল নিয়ে তিনজনকে স্থানীয় ভৈরব নদের দিকে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন।

মূলঘর ইউপি চেয়ারম্যান অ্যাড. হিটলার গোলদার জানান, জাহিদ মীর ১০ থেকে ১২ বছর ধরে শ্বশুরবাড়িতে বসবাস করছেন। তার বিষয়ে কোনো তথ্য জানা নেই।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিক্যাল অফিসার ডা. সবুজ শেখ জানান, বেলা আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জাহিদ মীরকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তার মাথা, গলা, পেট এবং ডান হাঁটুর নিচে গুলির ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: এসিড দিয়ে টিউমারের চিকিৎসা করা ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, দুর্বৃত্তরা রিভলবার দিয়ে গুলি করেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে গেছে। কারা, কেন গুলি করেছে তা ক্ষতিয়ে দেখছে। একই সঙ্গে যারা গুলি করে পালিয়ে গেছে তাদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 

পূর্ব শত্রুতার জেরে ওই ব্যবসায়ীকে গুলি করা হয়ে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর