অভিনেতা মাসুম আজিজ মারা গেছেন

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৪:১৩ পিএম

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করে তার ছেলে অভিনেতা উৎস জামান বলেন, বাবা মারা গেছেন।

গত বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে  ‘লাইফ সাপোর্টে’ ছিলেন মাসুম আজিজ।  ক্যানসারে ও হৃদ্‌রোগে ভুগছিলেন তিনি। এ বছরের ২ জানুয়ারি তার ক্যান্সার ধরা পড়ে।  তখন থেকেই স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

মাসুম আজিজের ছেলে উৎস জামান বলেন, এ বছরের শুরুতে বাবার ক্যান্সার ধরা পড়ে। প্রথম ক্যামো ঠিকভাবেই সম্পন্ন হয় কিন্তু দ্বিতীয় ক্যামো যখন শুরু করা হয় তখন বাবার শরীর এটা নিতে পারছিলো না। এরপর গত মাসের ২৪ তারিখে বাবা অসুস্থ হয়ে পড়েন।  সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে আমরা বাসায় নিয়ে আসি।  চারদিন বাসায় থাকার পর  ৮ তারিখে শারীরিক খারাপ হলে আবার  হাসপাতালে নেই।  এতো আইসিইউতে থেকে চিকিৎসা হচ্ছিল বাবার। আজ সকাল থেকে বাবার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়।


একাত্তর/এআর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান দেশের দুই পর্দায় সমান জনপ্রিয়। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ-লাবণ্য।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর