কৃষ্ণচূড়া রঙে লাবণ্যময়ী রুনা

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৪২ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান দেশের দুই পর্দায় সমান জনপ্রিয়। অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে সমানতালে ধরে রেখেছেন নিজের রূপ-লাবণ্য। সম্প্রতি ‘অসময়’ ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

মঙ্গলবার রুনা খান তার ফেসবুক পেজে কৃষ্ণচূড়া রঙে সেজে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কৃষ্ণচূড়ার বনে বনে আগুন লেগেছে।’ ভক্তরাও সেখানে তার রূপের প্রশংসা করেছেন।

গ্রীষ্মের প্রকৃতি সেজেছে ফুলে ফুলে । ঠিক এই সময়ই রুনা নিজেকে জামদানি আর লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রঙে রাঙালেন।

দিন যতই যাচ্ছে অভিনেত্রীর বয়সও যেন কমছে। ৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর একের পর এক সাহসী ছবি তাক লাগাচ্ছে ভক্তদের।

বিটিভিতে প্রচারিত ছোটদের অনুষ্ঠান ‘সিসিমপুর’ রুনাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়। সন্তান জন্মের পর ওজন বেড়ে যায় তার। শুরু হয় রুনা খানের নতুন সংগ্রাম। ওজন কমানোর মিশনে নামেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।

নিজেকে পছন্দনীয় করে তুলতে বহু কাঠখড়ও পোড়াতে হয় তাকে। বেশ সময় পর অবশেষে সফল হন রুনা। তবে ওজন কমানোর পর থেকে অভিনেত্রীকে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা–সমালোচনা। শুরু করেন বিভিন্ন ফটোশুট, যা অনেকের পছন্দ হয়নি। আর সেই সমালোচনা চলছে এখন পর্যন্ত। তবে সেসব কথা কানে তোলেননি রুনা। 

এতো দিন সংবাদমাধ্যমে নেতিবাচক কথার উত্তর দিয়ে আসছিলেন অভিনেত্রী। তবে এখন তিনি সরব হয়েছেন নিজের ফেসবুক পেজে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী উদ্যোক্তাদের পাঠানো শাড়ি-গয়না আর বিশেষ রাষ্ট্রীয় আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “সেদিন অ্যাওয়ার্ড শোতে সাংবাদিকেরা আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘পাবলিকের নেতিবাচক কমেন্ট আপনার ওপর কোনো প্রতিক্রিয়া তৈরি করে কি না? উত্তর ছিল, ‘ভাই, আপনাদের একটা সত্যি কথা বলি, ৪০-এ এসে আমার নবজন্ম হয়েছে। আমি দেশি শাড়ি ভালোবাসি বলে তারা নিজেদের তৈরি জামদানি, মসলিন, মণিপুরি, সুতি, গয়না, ব্যাগ, টিপ ভালোবেসে আমাকে পাঠিয়েছেন। একেকটা ১২ হাতের শাড়িতে যে পরিমাণ ভালোবাসা আমার জন্য জড়ানো থাকে, তা ১২ কোটি কটূ মন্তব্যও ধুয়ে দিতে পারে!’

টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন রুনা খান। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি।

এনএন/কেএসএইচ
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর