বঙ্গবন্ধু মেডিক্যালে এক কারাবন্দীর মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৩:১০ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দীন মোহাম্মদ (৫৩) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে সোমবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে ২৯ সেপ্টেম্বর কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি ছিলেন। 

দীন মোহাম্মদ চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর কুট্টপাড়া গ্রামের মো: নুরুল ইসলাম এর ছেলে। 

আরও পড়ুন: বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতি মুক্তি পেয়েছে : প্রধানমন্ত্রী

কারাসূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র মামলাসহ দুইটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। 

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর