রামগতির মেঘনায় ইলিশ ধরার সময় আট জেলে আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪০ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাখাইন বাবু বাদি হয়ে মৎস্য আইনে আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। এদিন বিকেল তিনটার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, আটককৃতরা হলেন রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের টাংকি সমাজের ইব্রাহিম মাঝির ছেলে দিদার হোসেন (২৬), দুলাল মাঝির ছেলে জুয়েল মিয়া (২৬), দিদার হোসেনের ছেলে বাপ্পি মিয়া (২১), আব্দুর রউফের ছেলে মো. আলাউদ্দিন (৩০), এনামুল হকের ছেলে রিদন মিয়া (২৫), শফিক উল্যার ছেলে আনোয়ার হোসেন (২১), আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (২৮) ও শহিদুল ইসলামের ছেলে মো. মাঈন উদ্দিন (২৬)।

নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত থেকে বুধবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত নৌ-পুলিশের টিম মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় টাংকি মাছঘাট এলাকার মেঘনা নদীতে পৃথক নৌকা থেকে ওই জেলেদের আটক করা হয়। তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ, দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ৭৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে দুই শিশু হতাহত

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ জানান, আটক জেলেদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদেরকে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত নৌকা ও জাল নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় আহম্মদিয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর